# Tags

কিশোরগঞ্জের মানুষ আগামী নির্বাচনে তরুণ নেতৃত্ব কে বেচে নিবে – আবু হানিফ

আব্দুর রউফ ভুঁইয়া, কিশোরগঞ্জ প্রতিনিধি-কিশোরগঞ্জ-১সদর ও হোসেনপুর আসনে গণঅধিকার পরিষদের ট্রাক প্রতীকে গণসংযোগ করেছেন এই আসনের প্রার্থী গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ।

বৃহস্পতিবার (১৪ আগষ্ট) দুপুরে শহরের বিভিন্ন স্থানে গণসংযোগ করেন। এছাড়াও বিকালে মাইজখাপন ও মহিনন্দ ইউনিয়নের বিভিন্ন বাজারে গণসংযোগ ও ট্রাক মার্কার প্রচারণা করেন।

গণসংযোগকালে সমাবেশে আবু হানিফ বলেন, “অনেক অপরাধীর বিরুদ্ধে ১৫-২০টি মামলা থাকা সত্ত্বেও তারা রাজনৈতিক প্রভাব খাটিয়ে মুক্তি পেয়ে যাচ্ছে। রাজনৈতিক দলের পরিচয়ধারী আইনজীবীরাও এ ক্ষেত্রে ভূমিকা রাখছেন। অপরাধীদের আটক করার পাশাপাশি বিচার নিশ্চিত না হলে কার্যকরভাবে অপরাধ দমন সম্ভব নয়।

এসময় আবু হানিফ বলেন, ‘স্বাধীনতার পর থেকে কিশোরগঞ্জের মানুষ অনেক বড় বড় নেতা পেয়েছে কিন্তু এই এলাকার মানুষের ভাগ্যের পরিবর্তন হয় নাই। জুলাই গণঅভ্যুত্থানে তরুণরা নেতৃত্ব দিয়েছে। এই তরুণরা প্রমাণ করেছে কোন ভয়ের কাছে তারা আপোষ করে না। এই তরুণদের নেতৃত্বে আগামীর বাংলাদেশ গড়তে হবে।কিশোরগঞ্জের মানুষ আগামী নির্বাচনে তরুণ নেতৃত্ব কে বেচে নিবে।
তিনি আরো বলেন জুলাই গণঅভ্যুত্থানের পর মানুষ চায় ৫৪ বছরের এই রাজনীতির সংস্কৃতির পরিবর্তন হোক।বিদ্যমান কাঠামোর সংস্কার হোক।পুরোনো ব্যবস্থা এখন আর জনগণ চায় না।মানুষের চাওয়াকে প্রাধান্য দিয়ে সংস্কার করতে হবে। জুলাই গণঅভ্যুত্থানে যারা গণহত্যা চালিয়েছে তাদের বিচার করতে হবে। সংস্কার ও বিচারের দৃশ্যমান অগ্রগতি ছাড়া নির্বাচন হলে আবারও ফ্যাসিবাদ ফিরে আসবে। যেই ফ্যাসিবাদের বিরুদ্ধে জুলাইয়ে ছাত্র জনতা রাজপথে নেমে এসেছিল,সেই ফ্যাসিবাদ জনগণ আর মেনে নিবে না।
এসময় উপস্থিত ছিলেন, গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সহ দপ্তর সম্পাদক মোখলেছুর রহমান উজ্জ্বল, কিশোরগঞ্জ জেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক হযরত আলী অভি চৌধুরী, সহ সভাপতি শফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান হাসান,প্রচার সম্পাদক মোমিন উদ্দিন জনি,গণনেতা নাদিম হাসান, ছাত্র অধিকার পরিষদ কিশোরগঞ্জ জেলার সভাপতি ইমন খান,সাধারণ সম্পাদক পায়েল চৌধুরী,জেলা যুব অধিকার পরিষদের সভাপতি সোহাগ মিয়া, সাধারণ সম্পাদক হাসান আহমেদ রমজান প্রমুখ।